ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনলাইন জুয়ার চক্রের সাত সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম জব্দ

ছবি: সংগৃহীত
ফলো করুন

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগর শিকদার (৩২), অমল কীর্তনিয়া অভি (৩০), মিথুন সরকার (২৪), সুনীল মৃধা (২৫), কাজী উসরাত আঞ্জুমান মেঘা (২০), মারুফা (২১) এবং মো. রাকিবুল হাসান (৩২)।

ডিবি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ শনাক্ত করা হয়। এসব প্ল্যাটফর্ম পর্যালোচনা করে দেখা যায়, জুয়ার কার্যক্রম পরিচালনা ও অর্থ লেনদেনে বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট, মার্চেন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।

পরবর্তীতে এসব ওয়েবসাইট ও অ্যাপ থেকে পাওয়া বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় ডিবি।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মাদারীপুরের কালকিনি এলাকায় অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা হিসেবে পরিচিত সাগর শিকদারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৪৮৪টি এমএফএস অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড, ৪৬টি স্মার্টফোন, একটি বাটন ফোন, আটটি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, তিনটি ডায়েরি ও দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের জন্য এমএফএস ওয়ালেট সরবরাহ করে অর্থ লেনদেন সচল রাখাই চক্রটির অন্যতম প্রধান কার্যক্রম ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার চক্রের সাত সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম জব্দ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ