ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে নয়াদিল্লির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানো হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে তাকে দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে। এরপর তাকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশের বাইরে থেকে কী বক্তব্য দিচ্ছেন, সেটি মূল বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ভারতের বিচারিক ও প্রশাসনিক কিছু প্রক্রিয়াও রয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় ‘মক্কা প্যাক্ট’ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, প্রতিরক্ষামূলক এই সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, উপযুক্ত সময়ে ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংসদ সদস্য, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শেখ হাসিনা শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ ভারত সম্পর্ক

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে নয়াদিল্লির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানো হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে তাকে দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে। এরপর তাকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশের বাইরে থেকে কী বক্তব্য দিচ্ছেন, সেটি মূল বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ভারতের বিচারিক ও প্রশাসনিক কিছু প্রক্রিয়াও রয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় ‘মক্কা প্যাক্ট’ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, প্রতিরক্ষামূলক এই সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, উপযুক্ত সময়ে ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংসদ সদস্য, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ