ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

সংগৃহীত ছবি
ফলো করুন

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের সাশ্রয় হওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের হজ প্যাকেজের অর্থ থেকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সাশ্রয় হয়েছে। বাড়িভাড়া কম হওয়া এবং সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় এই অর্থ উদ্বৃত্ত রয়েছে। সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরত পাওয়ার অর্থের পরিমাণ ভিন্ন হবে।

প্যাকেজ-১ এর আওতায় হোটেল বুলুরা আল দুররায় থাকা হাজিরা সর্বোচ্চ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন। অন্যদিকে বিভিন্ন আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের ভিত্তিতে ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ এর হাজিদের জন্যও আলাদা হারে অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। হোটেল ও প্যাকেজের ধরন অনুযায়ী কয়েক হাজার টাকা থেকে শুরু করে বড় অঙ্কের অর্থ ফেরত পাবেন অনেকে।

ধর্মমন্ত্রী জানান, হাজিদের প্রাপ্য অর্থ দ্রুত ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : হজ ধর্ম মন্ত্রণালয় হাজি

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের সাশ্রয় হওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের হজ প্যাকেজের অর্থ থেকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সাশ্রয় হয়েছে। বাড়িভাড়া কম হওয়া এবং সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় এই অর্থ উদ্বৃত্ত রয়েছে। সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরত পাওয়ার অর্থের পরিমাণ ভিন্ন হবে।

প্যাকেজ-১ এর আওতায় হোটেল বুলুরা আল দুররায় থাকা হাজিরা সর্বোচ্চ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন। অন্যদিকে বিভিন্ন আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের ভিত্তিতে ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ এর হাজিদের জন্যও আলাদা হারে অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। হোটেল ও প্যাকেজের ধরন অনুযায়ী কয়েক হাজার টাকা থেকে শুরু করে বড় অঙ্কের অর্থ ফেরত পাবেন অনেকে।

ধর্মমন্ত্রী জানান, হাজিদের প্রাপ্য অর্থ দ্রুত ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ