সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের সাশ্রয় হওয়া অর্থ ফেরত দেওয়া হবে।রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।তিনি বলেন, চলতি বছরের হজ প্যাকেজের অর্থ থেকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সাশ্রয় হয়েছে। বাড়িভাড়া কম হওয়া এবং সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় এই অর্থ উদ্বৃত্ত রয়েছে। সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে।[BANGVIEWS-POST:5228]ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরত পাওয়ার অর্থের পরিমাণ ভিন্ন হবে।প্যাকেজ-১ এর আওতায় হোটেল বুলুরা আল দুররায় থাকা হাজিরা সর্বোচ্চ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন। অন্যদিকে বিভিন্ন আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের ভিত্তিতে ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ এর হাজিদের জন্যও আলাদা হারে অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। হোটেল ও প্যাকেজের ধরন অনুযায়ী কয়েক হাজার টাকা থেকে শুরু করে বড় অঙ্কের অর্থ ফেরত পাবেন অনেকে।[BANGVIEWS-POST:5227]ধর্মমন্ত্রী জানান, হাজিদের প্রাপ্য অর্থ দ্রুত ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।