ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০ বছরের রাজনীতিতে পাঁচবার জেলে গেছি: হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তাকে নানা উত্থান-পতন ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক কারণে পাঁচবার কারাবরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি প্রায় ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে ৩৪ বছর বিএনপির রাজনীতি করেছেন। তবে শুরুতে রাজনীতিতে তার আগ্রহ ছিল না বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির রাজনীতির দীর্ঘ সময়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। পাঁচবার কারাগারে যেতে হয়েছে। একবার ঢাকার একটি বাসায় প্রায় আড়াই মাস আত্মগোপনে ছিলেন। এ সময় বাসা থেকে বের হননি বলেও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, তার কাছ থেকে সবসময় স্নেহ ও সহযোগিতা পেয়েছেন। দুঃসময়ে খালেদা জিয়া সাহস দিয়েছেন এবং সবসময় ভালো ব্যবহার করেছেন।

তিনি বলেন, ঈদের দিন সন্ধ্যার পর খালেদা জিয়া অল্প কয়েকজন অতিথিকে নিয়ে ডিনার করতেন। এ সময় তিনি নিজ হাতে খাবার পরিবেশন করতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন।

মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়াকে পাকিস্তানি বাহিনীর গ্রেফতারের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তানি বাহিনী তাকে খুঁজে গ্রেফতার করেছিল। তার মতে, ভবিষ্যতে তিনি বড় রাজনৈতিক ভূমিকা রাখতে পারেন, এমন ধারণা থেকেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছিল।

মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্স গঠনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় কমান্ডার জিয়াউর রহমান পাকিস্তানের জেনারেল জামশেদের কাছে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে স্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানানো হয়েছিল।

হাফিজ উদ্দিন আহমদ জানান, পরে চিঠিটি জেনারেল জামশেদের কাছে পৌঁছেছিল এবং তিনি উত্তরে জানিয়েছিলেন, একজন কর্মকর্তার স্ত্রীর সঙ্গে কীভাবে সম্মানজনক আচরণ করতে হয়, তারা তা জানেন।

ট্যাগ : বিএনপি হাফিজ উদ্দিন আহমদ খালেদা জিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৪০ বছরের রাজনীতিতে পাঁচবার জেলে গেছি: হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তাকে নানা উত্থান-পতন ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক কারণে পাঁচবার কারাবরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি প্রায় ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে ৩৪ বছর বিএনপির রাজনীতি করেছেন। তবে শুরুতে রাজনীতিতে তার আগ্রহ ছিল না বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির রাজনীতির দীর্ঘ সময়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। পাঁচবার কারাগারে যেতে হয়েছে। একবার ঢাকার একটি বাসায় প্রায় আড়াই মাস আত্মগোপনে ছিলেন। এ সময় বাসা থেকে বের হননি বলেও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, তার কাছ থেকে সবসময় স্নেহ ও সহযোগিতা পেয়েছেন। দুঃসময়ে খালেদা জিয়া সাহস দিয়েছেন এবং সবসময় ভালো ব্যবহার করেছেন।

তিনি বলেন, ঈদের দিন সন্ধ্যার পর খালেদা জিয়া অল্প কয়েকজন অতিথিকে নিয়ে ডিনার করতেন। এ সময় তিনি নিজ হাতে খাবার পরিবেশন করতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন।

মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়াকে পাকিস্তানি বাহিনীর গ্রেফতারের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তানি বাহিনী তাকে খুঁজে গ্রেফতার করেছিল। তার মতে, ভবিষ্যতে তিনি বড় রাজনৈতিক ভূমিকা রাখতে পারেন, এমন ধারণা থেকেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছিল।

মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্স গঠনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় কমান্ডার জিয়াউর রহমান পাকিস্তানের জেনারেল জামশেদের কাছে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে স্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানানো হয়েছিল।

হাফিজ উদ্দিন আহমদ জানান, পরে চিঠিটি জেনারেল জামশেদের কাছে পৌঁছেছিল এবং তিনি উত্তরে জানিয়েছিলেন, একজন কর্মকর্তার স্ত্রীর সঙ্গে কীভাবে সম্মানজনক আচরণ করতে হয়, তারা তা জানেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ