ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৫০, আরও এক নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বুধবার (২ সেপ্টেম্বর) একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। একই দিনে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার বিকেলে প্রকাশিত প্রতিবেদনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের স্বাক্ষর রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম (৪৭) নামে এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। মৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ১৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অন্যরা।

এদিকে আগস্ট মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ। ওই মাসে প্রতিদিন গড়ে প্রায় ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে চলতি মাসে আক্রান্তের সংখ্যা আগস্টের তুলনায় আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৫০, আরও এক নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বুধবার (২ সেপ্টেম্বর) একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। একই দিনে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার বিকেলে প্রকাশিত প্রতিবেদনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের স্বাক্ষর রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম (৪৭) নামে এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। মৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ১৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অন্যরা।

এদিকে আগস্ট মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ। ওই মাসে প্রতিদিন গড়ে প্রায় ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে চলতি মাসে আক্রান্তের সংখ্যা আগস্টের তুলনায় আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ