ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারত থেকে পালানো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে হুমায়ুন কবির বলেন, কোনো দেশের সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয় দেওয়ার নীতি বাংলাদেশের নেই। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধী যেন ভারতের মাটিতে আশ্রয় না পায়, সেটিও প্রত্যাশা করে ঢাকা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো সফরের কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, উপযুক্ত সময়ে সফরটি হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি, পারস্পরিক সম্মান এবং জাতীয় স্বার্থ বিবেচনা করেই সফরের তারিখ নির্ধারণ করা হবে।

ভারতের সঙ্গে আলোচনা আবারও সক্রিয় হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো সফরের তারিখ ঠিক না হওয়া মানেই আলোচনা বন্ধ হয়ে যাওয়া নয়। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আলোচনার ধারাবাহিকতায় ৫ আগস্টের একটি ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল। বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা আবার চলমান রয়েছে এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।

ট্যাগ : ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় হুমায়ুন কবির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারত থেকে পালানো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে হুমায়ুন কবির বলেন, কোনো দেশের সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয় দেওয়ার নীতি বাংলাদেশের নেই। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধী যেন ভারতের মাটিতে আশ্রয় না পায়, সেটিও প্রত্যাশা করে ঢাকা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো সফরের কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, উপযুক্ত সময়ে সফরটি হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি, পারস্পরিক সম্মান এবং জাতীয় স্বার্থ বিবেচনা করেই সফরের তারিখ নির্ধারণ করা হবে।

ভারতের সঙ্গে আলোচনা আবারও সক্রিয় হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো সফরের তারিখ ঠিক না হওয়া মানেই আলোচনা বন্ধ হয়ে যাওয়া নয়। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আলোচনার ধারাবাহিকতায় ৫ আগস্টের একটি ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল। বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা আবার চলমান রয়েছে এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ