ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পার্বতীপুর লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সফরকালে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি একটি লোকোমোটিভ পরিদর্শন করেন এবং এসব রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত বাংলাদেশি রেলকর্মীদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় দেশজুড়ে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত রেল ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন ট্রেনে করে সৈয়দপুর যান। সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ রেলওয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ কেনা হয়েছে। এই উদ্যোগ দুই দেশের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার একটি উদাহরণ।

দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানি ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরেছে।

ট্যাগ : যুক্তরাষ্ট্র বাংলাদেশ রেলওয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পার্বতীপুর লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সফরকালে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি একটি লোকোমোটিভ পরিদর্শন করেন এবং এসব রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত বাংলাদেশি রেলকর্মীদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় দেশজুড়ে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত রেল ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন ট্রেনে করে সৈয়দপুর যান। সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ রেলওয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ কেনা হয়েছে। এই উদ্যোগ দুই দেশের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার একটি উদাহরণ।

দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানি ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ