ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হলেন স্পেনের সাবেক কোচ মরেনো

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্পেন জাতীয় দলের সাবেক কোচ রবের্ত মরেনোকে আগামী নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির ফুটবল ফেডারেশন (কেএফএ) মরেনোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী, মরেনোর অধীনে আগামী কয়েক মাসে মোট ছয়টি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দলটির আগের প্রধান কোচ হং মিউং-বো। পরে তিনি দায়িত্ব ছাড়েন। তার পরেই সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মরেনোকে।

দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশন দীর্ঘমেয়াদি কোচ নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাবে। তবে অন্তর্বর্তীকালীন সময়ে মরেনোর অধীনে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপেও তাকে দায়িত্বে রাখা হতে পারে।

আগামী সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রথমে একুয়েডরের বিপক্ষে এবং পরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর অক্টোবরে ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

রবের্ত মরেনো এর আগে স্পেন জাতীয় দলের সহকারী ও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রধান কোচ লুইস এনরিকে ব্যক্তিগত কারণে সাময়িক বিরতিতে গেলে স্পেনের ডাগআউটে দায়িত্ব সামলান মরেনো।

ক্লাব পর্যায়েও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মরেনোর। তিনি ফ্রান্সের মোনাকো, স্পেনের গ্রানাদা এবং রাশিয়ার এফসি সোচির মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ : দক্ষিণ কোরিয়া ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হলেন স্পেনের সাবেক কোচ মরেনো

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্পেন জাতীয় দলের সাবেক কোচ রবের্ত মরেনোকে আগামী নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির ফুটবল ফেডারেশন (কেএফএ) মরেনোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী, মরেনোর অধীনে আগামী কয়েক মাসে মোট ছয়টি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দলটির আগের প্রধান কোচ হং মিউং-বো। পরে তিনি দায়িত্ব ছাড়েন। তার পরেই সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মরেনোকে।

দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশন দীর্ঘমেয়াদি কোচ নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাবে। তবে অন্তর্বর্তীকালীন সময়ে মরেনোর অধীনে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপেও তাকে দায়িত্বে রাখা হতে পারে।

আগামী সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রথমে একুয়েডরের বিপক্ষে এবং পরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর অক্টোবরে ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

রবের্ত মরেনো এর আগে স্পেন জাতীয় দলের সহকারী ও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রধান কোচ লুইস এনরিকে ব্যক্তিগত কারণে সাময়িক বিরতিতে গেলে স্পেনের ডাগআউটে দায়িত্ব সামলান মরেনো।

ক্লাব পর্যায়েও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মরেনোর। তিনি ফ্রান্সের মোনাকো, স্পেনের গ্রানাদা এবং রাশিয়ার এফসি সোচির মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ