ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির অবসরে ইনফান্তিনোর বার্তা, ‘তোমার জাদুকরী প্রতিভা চিরস্মরণীয়’

ছবি : সংগৃহিত
ফলো করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দলের হয়ে নিজের পথচলার সমাপ্তির ইঙ্গিত দেন তিনি।

মেসির বিদায়ের ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফিফা সভাপতি লিখেছেন, ‘একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য (লিওনেল মেসিকে) অভিনন্দন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’

মেসির দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন অর্জনের প্রশংসা করে ইনফান্তিনো আরও লিখেছেন, ‘২০২২ ফিফা বিশ্বকাপজয়ী, আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার পাশাপাশি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের অধিকারী। তোমার এই জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

মেসির ফুটবলীয় সাফল্যের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে তার প্রভাবের কথাও তুলে ধরেন ফিফা সভাপতি। তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনার জার্সিতে অবিস্মরণীয় সব স্মৃতি উপহার দেয়ার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য অনেক অনেক শুভকামনা।’

জাতীয় দলের হয়ে মেসির পথচলা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায় হিসেবে বিবেচিত। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের বিশ্বকাপ স্বপ্ন পূরণ করেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে মেসি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ একাধিক বড় সাফল্য পেয়েছে আর্জেন্টিনা।

ট্যাগ : ফিফা লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল জিয়ান্নি ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেসির অবসরে ইনফান্তিনোর বার্তা, ‘তোমার জাদুকরী প্রতিভা চিরস্মরণীয়’

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দলের হয়ে নিজের পথচলার সমাপ্তির ইঙ্গিত দেন তিনি।

মেসির বিদায়ের ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফিফা সভাপতি লিখেছেন, ‘একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য (লিওনেল মেসিকে) অভিনন্দন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’

মেসির দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন অর্জনের প্রশংসা করে ইনফান্তিনো আরও লিখেছেন, ‘২০২২ ফিফা বিশ্বকাপজয়ী, আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার পাশাপাশি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের অধিকারী। তোমার এই জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

মেসির ফুটবলীয় সাফল্যের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে তার প্রভাবের কথাও তুলে ধরেন ফিফা সভাপতি। তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনার জার্সিতে অবিস্মরণীয় সব স্মৃতি উপহার দেয়ার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য অনেক অনেক শুভকামনা।’

জাতীয় দলের হয়ে মেসির পথচলা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায় হিসেবে বিবেচিত। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের বিশ্বকাপ স্বপ্ন পূরণ করেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে মেসি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ একাধিক বড় সাফল্য পেয়েছে আর্জেন্টিনা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ