ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ইয়াবাসহ আটক ৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির সদস্যরা সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছাকাছি মধ্যেরচর এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই বিওপির আরেকটি অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অন্যদিকে, খেওয়ার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ আলামিন ও লিমন মিয়া নামে আরও দুই ব্যক্তিকে আটক করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : বিজিবি জামালপুর মাদকবিরোধী অভিযান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ইয়াবাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির সদস্যরা সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছাকাছি মধ্যেরচর এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই বিওপির আরেকটি অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অন্যদিকে, খেওয়ার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ আলামিন ও লিমন মিয়া নামে আরও দুই ব্যক্তিকে আটক করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ