ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, ১৭ বছরে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা

মসজিদে হামলার দিনের আনাদোলু এজেন্সির ফাইল ছবি।
ফলো করুন

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি মসজিদে হত্যা করার ঘটনা সরাসরি সম্প্রচার এবং হামলাকারীদের বক্তব্য প্রচারের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তর ক্যারোলিনা রাজ্যের বাসিন্দা ওই কিশোরীকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় এবং সোমবার গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে। ফরসিথ কাউন্টির জেলা অ্যাটর্নি জিম ও’নিল জানান, ১১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ইহুদিদের ধর্মীয় উৎসব রশ হাশানাহর কথা মাথায় রেখে নিরাপত্তা রক্ষার্থে তাকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর ক্যারোলিনার আইন অনুযায়ী, কোনো অপরাধে সহায়তাকারী ব্যক্তি মূল অপরাধীর মতোই সমপরিমাণ অপরাধী হিসেবে গণ্য হবেন বলে জিম ও’নিল স্পষ্ট করেন।

কর্তৃপক্ষ ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক ও ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজকে মূল হামলাকারী হিসেবে শনাক্ত করেছে। গত ১৮ মে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে তারা হামলা চালায়। তবে ভেতরে থাকা প্রায় ১৪০ জন শিশুকে বাঁচাতে একজন নিরাপত্তা প্রহরী তাদের সঙ্গে গোলাগুলি শুরু করে ভবনটি আটকে দেন।

পুলিশ জানায়, বন্দুকধারীরা প্রহরী আমিন আবদুল্লাহসহ মনসুর কাজীহা ও নাদের আওয়াদকে হত্যা করে এবং পরে কাছের একটি গাড়িতে নিজেরা আত্মহত্যা করে। হামলাকারীরা গোপ্রো ক্যামেরার মাধ্যমে হত্যাকাণ্ড সরাসরি সরাসরি সম্প্রচার করেছিল।

হামলাকারীদের পরিকল্পনা কেবল ওই মসজিদে গণহত্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং স্থানীয় একটি ইহুদি উপাসনালয় এবং কৃষ্ণাঙ্গ প্রধান হাই স্কুলেও হামলা চালানোর পরিকল্পনা তাদের ছিল বলে জিম ও’নিল জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইসলাম বিশ্ব সংবাদ মসজিদ ধর্ম অবমাননা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, ১৭ বছরে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি মসজিদে হত্যা করার ঘটনা সরাসরি সম্প্রচার এবং হামলাকারীদের বক্তব্য প্রচারের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তর ক্যারোলিনা রাজ্যের বাসিন্দা ওই কিশোরীকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় এবং সোমবার গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে। ফরসিথ কাউন্টির জেলা অ্যাটর্নি জিম ও’নিল জানান, ১১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ইহুদিদের ধর্মীয় উৎসব রশ হাশানাহর কথা মাথায় রেখে নিরাপত্তা রক্ষার্থে তাকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর ক্যারোলিনার আইন অনুযায়ী, কোনো অপরাধে সহায়তাকারী ব্যক্তি মূল অপরাধীর মতোই সমপরিমাণ অপরাধী হিসেবে গণ্য হবেন বলে জিম ও’নিল স্পষ্ট করেন।

কর্তৃপক্ষ ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক ও ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজকে মূল হামলাকারী হিসেবে শনাক্ত করেছে। গত ১৮ মে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে তারা হামলা চালায়। তবে ভেতরে থাকা প্রায় ১৪০ জন শিশুকে বাঁচাতে একজন নিরাপত্তা প্রহরী তাদের সঙ্গে গোলাগুলি শুরু করে ভবনটি আটকে দেন।

পুলিশ জানায়, বন্দুকধারীরা প্রহরী আমিন আবদুল্লাহসহ মনসুর কাজীহা ও নাদের আওয়াদকে হত্যা করে এবং পরে কাছের একটি গাড়িতে নিজেরা আত্মহত্যা করে। হামলাকারীরা গোপ্রো ক্যামেরার মাধ্যমে হত্যাকাণ্ড সরাসরি সরাসরি সম্প্রচার করেছিল।

হামলাকারীদের পরিকল্পনা কেবল ওই মসজিদে গণহত্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং স্থানীয় একটি ইহুদি উপাসনালয় এবং কৃষ্ণাঙ্গ প্রধান হাই স্কুলেও হামলা চালানোর পরিকল্পনা তাদের ছিল বলে জিম ও’নিল জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ