ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা জোটে যোগদানে ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে সরকার আপাতত কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে এ বিষয়ে যে আলোচনা হয়েছে, সেখানে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। জোটে যোগ দিলে বাংলাদেশের জন্য কোনো ঝুঁকি তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নেও তিনি সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে বাংলাদেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সদস্যদেশগুলোর নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করা।

পাকিস্তানও সম্প্রতি জানিয়েছে, মক্কা চুক্তিতে নতুন সদস্য নেওয়ার সুযোগ রয়েছে। তবে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে চুক্তির অন্য সদস্য সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে একই দিনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এসব সংলাপের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ও চীনের আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ও স্থান পেয়েছে। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহের কথা জানিয়েছেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গত কয়েক দিন ধরেই কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। প্রতিবেশী ভারতও বিষয়টির ওপর নিবিড়ভাবে নজর রাখার কথা জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলেছে, যৌথ নিরাপত্তা স্বার্থ ও চুক্তির দায়বদ্ধতার সঙ্গে একমত দেশগুলোর জন্য এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

ট্যাগ : বাংলাদেশ সৌদি আরব হুমায়ুন কবির মক্কা চুক্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মক্কা জোটে যোগদানে ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে সরকার আপাতত কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে এ বিষয়ে যে আলোচনা হয়েছে, সেখানে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। জোটে যোগ দিলে বাংলাদেশের জন্য কোনো ঝুঁকি তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নেও তিনি সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে বাংলাদেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সদস্যদেশগুলোর নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করা।

পাকিস্তানও সম্প্রতি জানিয়েছে, মক্কা চুক্তিতে নতুন সদস্য নেওয়ার সুযোগ রয়েছে। তবে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে চুক্তির অন্য সদস্য সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে একই দিনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এসব সংলাপের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ও চীনের আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ও স্থান পেয়েছে। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহের কথা জানিয়েছেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গত কয়েক দিন ধরেই কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। প্রতিবেশী ভারতও বিষয়টির ওপর নিবিড়ভাবে নজর রাখার কথা জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলেছে, যৌথ নিরাপত্তা স্বার্থ ও চুক্তির দায়বদ্ধতার সঙ্গে একমত দেশগুলোর জন্য এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ