ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশকে সহায়তা বাড়াবে ইউএনডিপি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় দক্ষতা উন্নয়নে সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেসের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে। তবে এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ও সামাজিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ব্যবসার লাইসেন্স ও বিভিন্ন ধরনের অনুমোদন পেতে যে দীর্ঘসূত্রতা ছিল, তা কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, আগে কিছু অনুমোদন প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন মাস সময় লাগলেও বর্তমানে তা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এসব প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও কার্যকর করতে সরকার কাজ চালিয়ে যাবে।

বৈঠকে বাংলাদেশের তুলনামূলক বেশি লজিস্টিকস ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়িয়ে পণ্য ওঠানো-নামানোর সময় এবং খরচ কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি এ খাতে অর্থায়নের ঘাটতি চিহ্নিত করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা পরিচালনার দক্ষতা বাড়ানো এবং দেশি-বিদেশি বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিতে ইউএনডিপির সহযোগিতা চান।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস জানান, বাংলাদেশের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে আরও রপ্তানিমুখী করে তুলতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নিয়েও কাজ করতে আগ্রহী সংস্থাটি।

কাস্টমস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব কমানো এবং বাণিজ্য সহজীকরণেও ইউএনডিপি সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ও দর-কষাকষিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত উপকরণ এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেওয়ার কথাও তুলে ধরে ইউএনডিপি।

স্টিভেন রড্রিগেস বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিবর্তন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি অংশ বাংলাদেশের পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে।

কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনীতিকে আরও বহুমুখী করার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহায়তা কার্যক্রম পুনর্বিন্যাসের কথাও জানান তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা খাতুন মিনু, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, অর্থনৈতিক উপদেষ্টা ওয়াইস প্যারি এবং প্রকল্প ব্যবস্থাপক মারুফ আজম উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় ইউএনডিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশকে সহায়তা বাড়াবে ইউএনডিপি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় দক্ষতা উন্নয়নে সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেসের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে। তবে এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ও সামাজিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ব্যবসার লাইসেন্স ও বিভিন্ন ধরনের অনুমোদন পেতে যে দীর্ঘসূত্রতা ছিল, তা কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, আগে কিছু অনুমোদন প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন মাস সময় লাগলেও বর্তমানে তা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এসব প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও কার্যকর করতে সরকার কাজ চালিয়ে যাবে।

বৈঠকে বাংলাদেশের তুলনামূলক বেশি লজিস্টিকস ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়িয়ে পণ্য ওঠানো-নামানোর সময় এবং খরচ কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি এ খাতে অর্থায়নের ঘাটতি চিহ্নিত করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা পরিচালনার দক্ষতা বাড়ানো এবং দেশি-বিদেশি বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিতে ইউএনডিপির সহযোগিতা চান।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস জানান, বাংলাদেশের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে আরও রপ্তানিমুখী করে তুলতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নিয়েও কাজ করতে আগ্রহী সংস্থাটি।

কাস্টমস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব কমানো এবং বাণিজ্য সহজীকরণেও ইউএনডিপি সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ও দর-কষাকষিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত উপকরণ এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেওয়ার কথাও তুলে ধরে ইউএনডিপি।

স্টিভেন রড্রিগেস বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিবর্তন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি অংশ বাংলাদেশের পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে।

কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনীতিকে আরও বহুমুখী করার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহায়তা কার্যক্রম পুনর্বিন্যাসের কথাও জানান তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা খাতুন মিনু, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, অর্থনৈতিক উপদেষ্টা ওয়াইস প্যারি এবং প্রকল্প ব্যবস্থাপক মারুফ আজম উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ