ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহিত
ফলো করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, বিভিন্ন খাতে সহযোগিতার অগ্রগতি এবং ভবিষ্যৎ অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ধারাবাহিক রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারা আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে নতুন সহযোগিতার ক্ষেত্রও তৈরি হতে পারে।

সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ২৭ আগস্ট জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই বৈঠকেও বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও সৌদি আরব উভয় পক্ষই বর্তমান সম্পর্কের গতি ধরে রেখে ভবিষ্যতে সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

ট্যাগ : বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, বিভিন্ন খাতে সহযোগিতার অগ্রগতি এবং ভবিষ্যৎ অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ধারাবাহিক রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারা আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে নতুন সহযোগিতার ক্ষেত্রও তৈরি হতে পারে।

সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ২৭ আগস্ট জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই বৈঠকেও বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও সৌদি আরব উভয় পক্ষই বর্তমান সম্পর্কের গতি ধরে রেখে ভবিষ্যতে সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ