ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৭৫ মামলা, ডাম্পিং ৪১৪ গাড়ি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৪১৪টি গাড়ি ডাম্পিং এবং ১৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ২০টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা করা হয়।

এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ আরও জানায়, অভিযানকালে মোট ৪১৪টি গাড়ি ডাম্পিং এবং ১৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং সড়কে আইন লঙ্ঘন প্রতিরোধে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৭৫ মামলা, ডাম্পিং ৪১৪ গাড়ি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৪১৪টি গাড়ি ডাম্পিং এবং ১৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ২০টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা করা হয়।

এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ আরও জানায়, অভিযানকালে মোট ৪১৪টি গাড়ি ডাম্পিং এবং ১৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং সড়কে আইন লঙ্ঘন প্রতিরোধে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ