ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা, ট্রাফিক পুলিশের তৎপরতায় চালকসহ বাস আটক

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চালকসহ একটি বাস আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

আটক বাসচালকের নাম মো. সাইফুল (২৬)।

যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কুতুবখালী এলাকায় বাসটি এক পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং বাসটিকে ধাওয়া করেন।

পরে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসের চাকায় চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক বাসচালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

ট্যাগ : যাত্রাবাড়ী থানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা, ট্রাফিক পুলিশের তৎপরতায় চালকসহ বাস আটক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চালকসহ একটি বাস আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

আটক বাসচালকের নাম মো. সাইফুল (২৬)।

যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কুতুবখালী এলাকায় বাসটি এক পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং বাসটিকে ধাওয়া করেন।

পরে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসের চাকায় চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক বাসচালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ