ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সারা দেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান

ছবি : সংগৃহীত
ফলো করুন

সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদর দপ্তর আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও বিভিন্ন সময়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এসব কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আরও কিছু কৌশল গ্রহণ করা হয়েছে। তবে অভিযানের কৌশলগত কিছু বিষয় প্রকাশ করা হবে না বলে জানান তিনি। 

অপরাধ দমনে পুলিশের জবাবদিহির ওপরও গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। 

এর আগে একই সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্রের সন্ধান দিতে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হবে।

ট্যাগ : মাদক চাঁদাবাজি সন্ত্রাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সারা দেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদর দপ্তর আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও বিভিন্ন সময়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এসব কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আরও কিছু কৌশল গ্রহণ করা হয়েছে। তবে অভিযানের কৌশলগত কিছু বিষয় প্রকাশ করা হবে না বলে জানান তিনি। 

অপরাধ দমনে পুলিশের জবাবদিহির ওপরও গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। 

এর আগে একই সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্রের সন্ধান দিতে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ