ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের সড়কে অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এ তথ্য জানান।

রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগরীর বর্তমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের অবস্থান পুনর্বিন্যাস এবং পার্কিং সুবিধার উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এর অংশ হিসেবে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হবে। আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ও আশপাশের এলাকায় যানজট কমানোর উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে বিবেচনায় ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল তৈরির সিদ্ধান্তও হয়েছে।

এ ছাড়া গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায় আনতে পৃথক নীতিমালা তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : গণপরিবহন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

দেশের সড়কে অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এ তথ্য জানান।

রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগরীর বর্তমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের অবস্থান পুনর্বিন্যাস এবং পার্কিং সুবিধার উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এর অংশ হিসেবে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হবে। আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ও আশপাশের এলাকায় যানজট কমানোর উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে বিবেচনায় ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল তৈরির সিদ্ধান্তও হয়েছে।

এ ছাড়া গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলায় আনতে পৃথক নীতিমালা তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ