ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান শাহ মামলায় লাশ উত্তোলন বিষয়ে বাদীর আবেদন নথিভুক্ত করল আদালত

সংগৃহীত
ফলো করুন

চিত্রনায়ক সালমান শাহের লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল হয়নি বলে জানিয়েছেন আদালত। বরং এ সংক্রান্ত বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। ফলে লাশ উত্তোলনের পূর্বের দেওয়া আদেশ বহাল রয়েছে।

তবে আদালতের আদেশ নিয়ে প্রথমে বিভ্রান্তি সৃষ্টি হলে বাদীপক্ষ ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সালমান শাহর লাশ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষ। আদেশ ঘোষণার পর প্রথমে ধারণা করা হয় আবেদনটি মঞ্জুর হয়েছে। পরে জানা যায়, আদালত কেবল আবেদনটি নথিভুক্ত করেছেন।

রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জানান, আদালত আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। তবে আদেশ বুঝতে ভুল হওয়ায় সেটিকে মঞ্জুর হয়েছে বলে জানানো হয়েছিল। তদন্তাধীন মামলায় এ ধরনের আবেদন আমলে নেওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, প্রকাশ্য আদালতে বিচারকের সামনে আদেশ ঘোষণা করা হলেও পরে সেটিকে নথিভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিভ্রান্তিকর। বিচারিক কার্যক্রমে আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দাবি করেন, তিনি নিজ কানে আদালতকে আবেদন গ্রহণ করতে শুনেছেন। পরে আদেশের ভিন্ন ব্যাখ্যা পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

আবেদনে বলা হয়, প্রায় তিন দশক আগে দাফন হওয়া লাশ থেকে বর্তমানে কার্যকর দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ১৯৯৭ সালে একবার লাশ উত্তোলনের সময়ও দেহ অতিমাত্রায় পচনশীল অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়া বারবার লাশ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মে সিআইডির আবেদনের পর আদালত সালমান শাহর লাশ উত্তোলনের অনুমতি দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশও দেওয়া হয়।

এর আগে গত বছরের ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় তিন দশক ধরে আলোচিত এই মৃত্যুর ঘটনায় একাধিক তদন্ত হলেও এখনো চূড়ান্ত রহস্য উদঘাটন হয়নি।

ট্যাগ : হত্যা মামলা আদালত সালমান শাহ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ মামলায় লাশ উত্তোলন বিষয়ে বাদীর আবেদন নথিভুক্ত করল আদালত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ