ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টার স্টেগেনের বিকল্প হিসেবে বার্সায় এলেন লিভাকোভিচ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তুরস্কের ক্লাব ফেনারবাচে ছেড়ে চার বছরের চুক্তিতে কাতালান ক্লাবে যোগ দিয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক।

মার্ক-আন্দ্রে টার স্টেগেন চলতি মাসের শুরুতে ধারে আয়াক্স আমস্টারডামে যোগ দেওয়ার পর গোলরক্ষক বিভাগ শক্তিশালী করার প্রয়োজন অনুভব করেন বার্সার কোচ হান্সি ফ্লিক। সেই পরিকল্পনার অংশ হিসেবেই লিভাকোভিচকে দলে আনা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে বার্সেলোনা ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি এবং অতিরিক্ত ৫ লাখ ইউরো দিতে পারে। তিনি মূল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সঙ্গে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেখ শেজনি দলের ব্যাকআপ হিসেবে থাকবেন।

ফেনারবাচেতে দুই মৌসুম কাটানো লিভাকোভিচ ৭৪ ম্যাচে মাঠে নেমে ২৪টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি। এর আগে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবেও সফল সময় পার করেছেন তিনি এবং একাধিক ঘরোয়া শিরোপা জিতেছেন।

২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়া জাতীয় দলের নিয়মিত সদস্য লিভাকোভিচ দেশের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা বার্সেলোনার গোলরক্ষক বিভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।

চলতি দলবদল মৌসুমে লিভাকোভিচ বার্সেলোনার ষষ্ঠ নতুন খেলোয়াড়। এর আগে অ্যান্টনি গর্ডন, করিম আদেয়েমি, জেসি বিসিউ, রদ্রি ও জোয়াও কানসেলোর মতো খেলোয়াড়দের নিয়েও আলোচনা হয়েছে ক্লাবটিকে ঘিরে।

গত সপ্তাহে এলচের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে নতুন মৌসুমের লড়াই শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় শিরোপা ধরে রাখা এবং টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে হান্সি ফ্লিকের দল।

ট্যাগ : বার্সেলোনা লা লিগা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

টার স্টেগেনের বিকল্প হিসেবে বার্সায় এলেন লিভাকোভিচ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তুরস্কের ক্লাব ফেনারবাচে ছেড়ে চার বছরের চুক্তিতে কাতালান ক্লাবে যোগ দিয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক।

মার্ক-আন্দ্রে টার স্টেগেন চলতি মাসের শুরুতে ধারে আয়াক্স আমস্টারডামে যোগ দেওয়ার পর গোলরক্ষক বিভাগ শক্তিশালী করার প্রয়োজন অনুভব করেন বার্সার কোচ হান্সি ফ্লিক। সেই পরিকল্পনার অংশ হিসেবেই লিভাকোভিচকে দলে আনা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে বার্সেলোনা ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি এবং অতিরিক্ত ৫ লাখ ইউরো দিতে পারে। তিনি মূল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সঙ্গে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেখ শেজনি দলের ব্যাকআপ হিসেবে থাকবেন।

ফেনারবাচেতে দুই মৌসুম কাটানো লিভাকোভিচ ৭৪ ম্যাচে মাঠে নেমে ২৪টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি। এর আগে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবেও সফল সময় পার করেছেন তিনি এবং একাধিক ঘরোয়া শিরোপা জিতেছেন।

২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়া জাতীয় দলের নিয়মিত সদস্য লিভাকোভিচ দেশের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা বার্সেলোনার গোলরক্ষক বিভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।

চলতি দলবদল মৌসুমে লিভাকোভিচ বার্সেলোনার ষষ্ঠ নতুন খেলোয়াড়। এর আগে অ্যান্টনি গর্ডন, করিম আদেয়েমি, জেসি বিসিউ, রদ্রি ও জোয়াও কানসেলোর মতো খেলোয়াড়দের নিয়েও আলোচনা হয়েছে ক্লাবটিকে ঘিরে।

গত সপ্তাহে এলচের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে নতুন মৌসুমের লড়াই শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় শিরোপা ধরে রাখা এবং টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে হান্সি ফ্লিকের দল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ