ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা বাড়াতে চায় ইউএনডিপি

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকসের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসার পরিবেশ উন্নয়ন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও কার্যকরভাবে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।[BANGVIEWS-POST:4757]বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসার লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার মাধ্যমে ব্যবসার পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে।বৈঠকে দেশের লজিস্টিকস ব্যয় কমানো এবং বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য ওঠানো-নামানোর সময় ও ব্যয় কমিয়ে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিতে ইউএনডিপির সহযোগিতা প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী।ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকস ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করার পাশাপাশি রপ্তানিমুখী করে তোলার সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানান।[BANGVIEWS-POST:4756]এ ছাড়া শুল্ক প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব কমানো, বাণিজ্য সহজীকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ও দর-কষাকষিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।সাম্প্রতিক সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নেও ইউএনডিপি সহযোগিতা করছে। এ ধরনের সহযোগিতার মাধ্যমে বাণিজ্যনীতি প্রণয়ন, আমদানি-রপ্তানি তথ্য বিশ্লেষণ ও বাজার পরিস্থিতি মূল্যায়নে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও সংস্কার কার্যক্রমের বিষয়ে আশাবাদ প্রকাশ করে ইউএনডিপির প্রতিনিধি কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনীতির বহুমুখীকরণে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা পুনর্বিন্যাসের কথা জানান।সূত্র: ডেইলি সান

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা বাড়াতে চায় ইউএনডিপি