ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নরওয়ের রাজা হ্যারাল্ডের অবস্থা আশঙ্কাজনক

ছবি : সংগৃহিত
ফলো করুন

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। ৮৯ বছর বয়সী এই নরপতির বর্তমান অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জানিয়েছে নরওয়ের রাজপ্রাসাদ।

রক্তজনিত রোগ হেমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট থেকে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজা হ্যারাল্ড। এ রোগে শরীরের লোহিত রক্তকণিকা নতুন করে তৈরি হওয়ার তুলনায় দ্রুত ভেঙে যায়।

রাজপ্রাসাদ বিস্তারিত কিছু না জানালেও বলেছে, চিকিৎসাধীন অবস্থায় রাজার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। এর আগে কর্টিসোন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে অতিরিক্ত তরল জমার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন তিনি। তার শরীরে পেসমেকারও বসানো হয়েছে।

রাজার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রানি সোনিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা যুবরাজ হাকোন তাদের নির্ধারিত রাজকীয় কর্মসূচি বাতিল করেছেন। নরওয়ের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা হাসপাতালে রাজার পাশে অবস্থান করছেন।

এর আগে সপ্তাহান্তে রাজা হ্যারাল্ডের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তার রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক দেন। সে সময় চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন বলে জানিয়েছিল রাজপ্রাসাদ।

১৯৯১ সাল থেকে নরওয়ের সিংহাসনে রয়েছেন রাজা হ্যারাল্ড। বর্তমানে তিনি ইউরোপের সবচেয়ে প্রবীণ ক্ষমতাসীন নরপতি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে সরকারি দায়িত্ব কিছুটা কমিয়ে আনলেও সিংহাসন ছাড়ার সম্ভাবনা বারবার নাকচ করেছেন তিনি।

সূত্র: ইউরোনিউজ

ট্যাগ : নরওয়ে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নরওয়ের রাজা হ্যারাল্ডের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। ৮৯ বছর বয়সী এই নরপতির বর্তমান অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জানিয়েছে নরওয়ের রাজপ্রাসাদ।

রক্তজনিত রোগ হেমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট থেকে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজা হ্যারাল্ড। এ রোগে শরীরের লোহিত রক্তকণিকা নতুন করে তৈরি হওয়ার তুলনায় দ্রুত ভেঙে যায়।

রাজপ্রাসাদ বিস্তারিত কিছু না জানালেও বলেছে, চিকিৎসাধীন অবস্থায় রাজার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। এর আগে কর্টিসোন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে অতিরিক্ত তরল জমার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন তিনি। তার শরীরে পেসমেকারও বসানো হয়েছে।

রাজার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রানি সোনিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা যুবরাজ হাকোন তাদের নির্ধারিত রাজকীয় কর্মসূচি বাতিল করেছেন। নরওয়ের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা হাসপাতালে রাজার পাশে অবস্থান করছেন।

এর আগে সপ্তাহান্তে রাজা হ্যারাল্ডের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তার রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক দেন। সে সময় চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন বলে জানিয়েছিল রাজপ্রাসাদ।

১৯৯১ সাল থেকে নরওয়ের সিংহাসনে রয়েছেন রাজা হ্যারাল্ড। বর্তমানে তিনি ইউরোপের সবচেয়ে প্রবীণ ক্ষমতাসীন নরপতি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে সরকারি দায়িত্ব কিছুটা কমিয়ে আনলেও সিংহাসন ছাড়ার সম্ভাবনা বারবার নাকচ করেছেন তিনি।

সূত্র: ইউরোনিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ