গাজা শহরের জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা দল।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলি বোমাবর্ষণে ওই ফিলিস্তিনিরা নিহত হন। হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলার পর এখনো বহু ফিলিস্তিনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে অনেকেই ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান এবং নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চললেও সীমিত সক্ষমতা ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের কারণে উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ