ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সার উত্তোলন-বিতরণ ও ডিলার নিয়োগে নতুন মন্ত্রিসভা কমিটি

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগ কার্যক্রম নিয়মিত তদারকির জন্য নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কমিটি সার উত্তোলন ও দেশব্যাপী বিতরণ কার্যক্রম এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি।

এ কমিটির সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন গঠিত কমিটির কার্যক্রম অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ : কৃষি মন্ত্রণালয় সার বিতরণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সার উত্তোলন-বিতরণ ও ডিলার নিয়োগে নতুন মন্ত্রিসভা কমিটি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগ কার্যক্রম নিয়মিত তদারকির জন্য নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কমিটি সার উত্তোলন ও দেশব্যাপী বিতরণ কার্যক্রম এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি।

এ কমিটির সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন গঠিত কমিটির কার্যক্রম অবিলম্বে কার্যকর হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ