ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষা সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, সফরটির মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করা। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি ও প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের একাডেমিক বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের মাধ্যমে শিক্ষা খাতে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শিক্ষা সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, সফরটির মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করা। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি ও প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের একাডেমিক বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের মাধ্যমে শিক্ষা খাতে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ