ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগিয়ে দেশের তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি।

টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ দর্শনের সঙ্গে হামজা চৌধুরীর খেলোয়াড়সুলভ মানসিকতার মিল রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার যে মানসিকতা এই স্লোগানের মাধ্যমে তুলে ধরা হয়, হামজার ক্যারিয়ার ও মাঠের পারফরম্যান্সেও তার প্রতিফলন রয়েছে বলে মনে করছে টেকনো।

পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে হামজার জনপ্রিয়তা আরও বেড়েছে। তাঁর পারফরম্যান্স, দৃঢ়তা ও লড়াই করার মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বাংলাদেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা দিল টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবেও যুক্ত রয়েছে। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মাধ্যমে দেশের ফুটবল ও তরুণদের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় টেকনো।

টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁকে টেকনো পরিবারের অংশ করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত।

তিনি আরও জানান, প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি আনতে সামনে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’কে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে।

নতুন অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য প্রচারণায় দেখা যাবে হামজা চৌধুরীকে। আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলকেন্দ্রিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন ভোক্তা কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

টেকনো একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং সুবিধা নিয়ে কাজ করছে। হামজার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার করে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং সমর্থকদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপরও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে তাঁর বিশেষ আবেগ ও সম্পর্ক রয়েছে। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি।

আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন প্রচারণা, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে টেকনোর। এর মাধ্যমে মাঠের খেলা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—বিভিন্ন মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরী টেকনো বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগিয়ে দেশের তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি।

টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ দর্শনের সঙ্গে হামজা চৌধুরীর খেলোয়াড়সুলভ মানসিকতার মিল রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার যে মানসিকতা এই স্লোগানের মাধ্যমে তুলে ধরা হয়, হামজার ক্যারিয়ার ও মাঠের পারফরম্যান্সেও তার প্রতিফলন রয়েছে বলে মনে করছে টেকনো।

পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে হামজার জনপ্রিয়তা আরও বেড়েছে। তাঁর পারফরম্যান্স, দৃঢ়তা ও লড়াই করার মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বাংলাদেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা দিল টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবেও যুক্ত রয়েছে। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মাধ্যমে দেশের ফুটবল ও তরুণদের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় টেকনো।

টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁকে টেকনো পরিবারের অংশ করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত।

তিনি আরও জানান, প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি আনতে সামনে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’কে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে।

নতুন অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য প্রচারণায় দেখা যাবে হামজা চৌধুরীকে। আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলকেন্দ্রিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন ভোক্তা কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

টেকনো একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং সুবিধা নিয়ে কাজ করছে। হামজার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার করে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং সমর্থকদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপরও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে তাঁর বিশেষ আবেগ ও সম্পর্ক রয়েছে। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি।

আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন প্রচারণা, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে টেকনোর। এর মাধ্যমে মাঠের খেলা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—বিভিন্ন মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ