ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত
ফলো করুন

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও আটক করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও চালকের সহযোগী মো. সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামভদ্রপুর (কবিরাজ পাড়া) গ্রামের বিশারত আলীর ছেলে। বর্তমানে তিনি একই থানার তেররশিয়া (মোকশেদ মন্ডল পাড়া) এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার সোহাগ আলী রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. লালবর আলীর ছেলে।

পুলিশ আরও জানায়, আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ৩৯/৪২৬।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : সিরাজগঞ্জ মাদক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও আটক করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও চালকের সহযোগী মো. সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামভদ্রপুর (কবিরাজ পাড়া) গ্রামের বিশারত আলীর ছেলে। বর্তমানে তিনি একই থানার তেররশিয়া (মোকশেদ মন্ডল পাড়া) এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার সোহাগ আলী রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. লালবর আলীর ছেলে।

পুলিশ আরও জানায়, আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ৩৯/৪২৬।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ