ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রিব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে এই সফরের মাধ্যমে কিয়েভের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ও সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। 

কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বার্নহ্যামের। একই সঙ্গে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে প্রথমবারের মতো সহ-সভাপতিত্ব করবেন তিনি। ইউক্রেনকে সমর্থন দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে এই জোট গড়ে উঠেছিল। সোমবারের বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও সহ-সভাপতিত্ব করবেন।

সফরে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন ব্রিটিশ সহায়তার ঘোষণাও দেবেন বার্নহ্যাম। যুক্তরাজ্য ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান MBDA-কে SCALP দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ব্রিটিশ যন্ত্রাংশসংক্রান্ত গোপন তথ্য প্রকাশের অনুমতি দেবে। এর ফলে ফ্রান্স ও ইউক্রেন ইউক্রেনের ভেতরে ক্ষেপণাস্ত্রটির স্থানীয় অ্যাসেম্বলি লাইন স্থাপনের কাজ এগিয়ে নিতে পারবে। SCALP হলো ব্রিটিশ Storm Shadow ক্ষেপণাস্ত্রের ফরাসি সংস্করণ এবং দুটিতে যৌথ ব্রিটিশ-ফরাসি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। 

ইউক্রেনের স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশটির প্রতি যুক্তরাজ্যের সহায়তার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ জনগণের পক্ষ থেকে একটি পুরস্কার গ্রহণ করার কথাও রয়েছে তার। 

সফরের আগে বার্নহ্যাম বলেন, ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে এবং প্রয়োজন যতদিন, ততদিন পাশে থাকবে। ইউক্রেনের প্রতি ব্রিটেনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ইউক্রেনের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা।” 

বার্নহ্যাম আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের বন্ধুত্ব রাশিয়ার যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য পিছপা হবে না বলেও জানান তিনি। 

ট্যাগ : ইউক্রেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ব্রিব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে এই সফরের মাধ্যমে কিয়েভের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ও সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। 

কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বার্নহ্যামের। একই সঙ্গে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে প্রথমবারের মতো সহ-সভাপতিত্ব করবেন তিনি। ইউক্রেনকে সমর্থন দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে এই জোট গড়ে উঠেছিল। সোমবারের বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও সহ-সভাপতিত্ব করবেন।

সফরে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন ব্রিটিশ সহায়তার ঘোষণাও দেবেন বার্নহ্যাম। যুক্তরাজ্য ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান MBDA-কে SCALP দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ব্রিটিশ যন্ত্রাংশসংক্রান্ত গোপন তথ্য প্রকাশের অনুমতি দেবে। এর ফলে ফ্রান্স ও ইউক্রেন ইউক্রেনের ভেতরে ক্ষেপণাস্ত্রটির স্থানীয় অ্যাসেম্বলি লাইন স্থাপনের কাজ এগিয়ে নিতে পারবে। SCALP হলো ব্রিটিশ Storm Shadow ক্ষেপণাস্ত্রের ফরাসি সংস্করণ এবং দুটিতে যৌথ ব্রিটিশ-ফরাসি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। 

ইউক্রেনের স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশটির প্রতি যুক্তরাজ্যের সহায়তার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ জনগণের পক্ষ থেকে একটি পুরস্কার গ্রহণ করার কথাও রয়েছে তার। 

সফরের আগে বার্নহ্যাম বলেন, ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে এবং প্রয়োজন যতদিন, ততদিন পাশে থাকবে। ইউক্রেনের প্রতি ব্রিটেনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ইউক্রেনের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা।” 

বার্নহ্যাম আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের বন্ধুত্ব রাশিয়ার যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য পিছপা হবে না বলেও জানান তিনি। 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ