ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে এই সফরের মাধ্যমে কিয়েভের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ও সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। [BANGVIEWS-POST:4353]কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বার্নহ্যামের। একই সঙ্গে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে প্রথমবারের মতো সহ-সভাপতিত্ব করবেন তিনি। ইউক্রেনকে সমর্থন দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে এই জোট গড়ে উঠেছিল। সোমবারের বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও সহ-সভাপতিত্ব করবেন।সফরে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন ব্রিটিশ সহায়তার ঘোষণাও দেবেন বার্নহ্যাম। যুক্তরাজ্য ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান MBDA-কে SCALP দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ব্রিটিশ যন্ত্রাংশসংক্রান্ত গোপন তথ্য প্রকাশের অনুমতি দেবে। এর ফলে ফ্রান্স ও ইউক্রেন ইউক্রেনের ভেতরে ক্ষেপণাস্ত্রটির স্থানীয় অ্যাসেম্বলি লাইন স্থাপনের কাজ এগিয়ে নিতে পারবে। SCALP হলো ব্রিটিশ Storm Shadow ক্ষেপণাস্ত্রের ফরাসি সংস্করণ এবং দুটিতে যৌথ ব্রিটিশ-ফরাসি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। [BANGVIEWS-POST:4352]ইউক্রেনের স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশটির প্রতি যুক্তরাজ্যের সহায়তার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ জনগণের পক্ষ থেকে একটি পুরস্কার গ্রহণ করার কথাও রয়েছে তার। সফরের আগে বার্নহ্যাম বলেন, ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে এবং প্রয়োজন যতদিন, ততদিন পাশে থাকবে। ইউক্রেনের প্রতি ব্রিটেনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ইউক্রেনের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা।” বার্নহ্যাম আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের বন্ধুত্ব রাশিয়ার যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য পিছপা হবে না বলেও জানান তিনি। 

প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী