ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড়, জরিমানা গুনলেন মেসি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠের উত্তপ্ত পরিস্থিতির জেরে আলোচনায় উঠে এসেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে চড় মারার ঘটনায় মেসিকে জরিমানা করেছে এমএলএস কর্তৃপক্ষ। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি।

ম্যাচটিতে কুইন সুলিভানের ছোট ভাই কাভান সুলিভানও আলোচনায় ছিলেন। ম্যাচের শেষ দিকে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান সুলিভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়। তবে পরবর্তীতে স্বাধীন রিভিউ প্যানেলের পর্যালোচনায় কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

একই ম্যাচে বিতর্কে জড়ান ইন্টার মায়ামির ইয়ান ফ্রে। পেনাল্টি বক্সে প্রবেশের সময় কুইন সুলিভান পড়ে গেলে তার ঘাড় চেপে ধরেন ফ্রে। পরে সুলিভান উঠে ফ্রেকে পাল্টা ট্যাকল করেন। এই ঘটনার জন্য ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সুলিভান পরিবার বেশ পরিচিত। কুইন সুলিভানের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। এ কারণে সুলিভান পরিবারের ফুটবল ক্যারিয়ারের ওপর বাংলাদেশের সমর্থকদেরও বিশেষ আগ্রহ রয়েছে।

তবে বিতর্কিত ঘটনার রাতটি মেসির জন্য ব্যক্তিগতভাবেও ছিল আবেগঘন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবার মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা। প্রত্যাবর্তনের ম্যাচেই নিজের নামের পাশে একটি গোল যোগ করেন তিনি এবং সতীর্থের একটি গোলেও অবদান রাখেন।

ট্যাগ : লিওনেল মেসি ইন্টার মায়ামি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড়, জরিমানা গুনলেন মেসি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠের উত্তপ্ত পরিস্থিতির জেরে আলোচনায় উঠে এসেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে চড় মারার ঘটনায় মেসিকে জরিমানা করেছে এমএলএস কর্তৃপক্ষ। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি।

ম্যাচটিতে কুইন সুলিভানের ছোট ভাই কাভান সুলিভানও আলোচনায় ছিলেন। ম্যাচের শেষ দিকে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান সুলিভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়। তবে পরবর্তীতে স্বাধীন রিভিউ প্যানেলের পর্যালোচনায় কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

একই ম্যাচে বিতর্কে জড়ান ইন্টার মায়ামির ইয়ান ফ্রে। পেনাল্টি বক্সে প্রবেশের সময় কুইন সুলিভান পড়ে গেলে তার ঘাড় চেপে ধরেন ফ্রে। পরে সুলিভান উঠে ফ্রেকে পাল্টা ট্যাকল করেন। এই ঘটনার জন্য ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সুলিভান পরিবার বেশ পরিচিত। কুইন সুলিভানের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। এ কারণে সুলিভান পরিবারের ফুটবল ক্যারিয়ারের ওপর বাংলাদেশের সমর্থকদেরও বিশেষ আগ্রহ রয়েছে।

তবে বিতর্কিত ঘটনার রাতটি মেসির জন্য ব্যক্তিগতভাবেও ছিল আবেগঘন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবার মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা। প্রত্যাবর্তনের ম্যাচেই নিজের নামের পাশে একটি গোল যোগ করেন তিনি এবং সতীর্থের একটি গোলেও অবদান রাখেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ