ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১৩

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইতালির উদ্দেশে যাত্রা করা অভিবাসীবাহী একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে গেছে। দুর্ঘটনার পর অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসী অধিকারকর্মীরা।

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়। পরে সমুদ্রে যাওয়ার পর সেটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন জানিয়েছেন, নৌকাটি উল্টে যাওয়ার পর কয়েক ঘণ্টা তারা সাগরে ভেসে ছিলেন। উদ্ধার করা অপর ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আবদেলকেবির।

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তিউনিসিয়া অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রাপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সমুদ্রপথে অভিবাসন কমেছে। এর পেছনে তিউনিসিয়া সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তিউনিসিয়ায় সীমান্ত ও সমুদ্র নজরদারির জন্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের পরিমাণও বেড়েছে। বিশেষ করে ইতালির সহযোগিতায় এ ধরনের কার্যক্রম জোরদার করা হয়েছে।

তবে অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে তিউনিসিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার ও মানবিক সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন সহযোগিতার ফলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে।

সংগঠনগুলো তিউনিসিয়ার অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে তিউনিসিয়া সরকার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর কারণে দেশটি ব্যাপক চাপের মুখে রয়েছে এবং এ সংকটের বড় অংশ তাদেরই সামাল দিতে হচ্ছে।

সূত্র: জিও নিউজ

ট্যাগ : ইতালি নৌকা ডুবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১৩

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ইতালির উদ্দেশে যাত্রা করা অভিবাসীবাহী একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে গেছে। দুর্ঘটনার পর অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসী অধিকারকর্মীরা।

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়। পরে সমুদ্রে যাওয়ার পর সেটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন জানিয়েছেন, নৌকাটি উল্টে যাওয়ার পর কয়েক ঘণ্টা তারা সাগরে ভেসে ছিলেন। উদ্ধার করা অপর ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আবদেলকেবির।

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তিউনিসিয়া অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রাপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সমুদ্রপথে অভিবাসন কমেছে। এর পেছনে তিউনিসিয়া সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তিউনিসিয়ায় সীমান্ত ও সমুদ্র নজরদারির জন্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের পরিমাণও বেড়েছে। বিশেষ করে ইতালির সহযোগিতায় এ ধরনের কার্যক্রম জোরদার করা হয়েছে।

তবে অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে তিউনিসিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার ও মানবিক সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন সহযোগিতার ফলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে।

সংগঠনগুলো তিউনিসিয়ার অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে তিউনিসিয়া সরকার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর কারণে দেশটি ব্যাপক চাপের মুখে রয়েছে এবং এ সংকটের বড় অংশ তাদেরই সামাল দিতে হচ্ছে।

সূত্র: জিও নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ