রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা পুলিশ ৩ জন, শেরেবাংলা নগর থানা ৩ জন, মোহাম্মদপুর থানা ৩১ জন, আদাবর থানা ১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাদাত হোসেন বাবু ওরফে এ্যাঙ্গেল বাবুল ওরফে টেংরা বাবু ওরফে বাবু মিয়া ওরফে বাবুল (৩৫), মো. মাসুদ (৪৫), মো. মনির হোসেন (৪১), মো. ইসরাফিল (২৫), সালমা আক্তার ঝর্ণা (৪০), মো. জসিম উদ্দিন (৩৮), মো. তারেক আরিফ (২৫), মো. রিয়াজ হাওলাদার (২৩), আরিফ মৃধা (৩৯), মো. স্বপন (৩৮), পপি রহমান, অলিদ রহমান, মো. গনি বেপারী (৩৩), আব্দুল গনি (৩৩), মো. তাজুল ইসলাম (২৩), মো. তাজুল ইসলাম (৩২), মো. জনি (৩৫), সাগর রারী (২১), মো. মাহাবুল (২৬), মো. মুজাহিদ (২১), আসিফ (২০), মো. ওসমান গনি আপন (২২), মো. রাজিব (২৮), মো. সেন্টু (২৪), আমান খন্দকার ওরফে খন্দকার, মো. জাহিদ হাসান (৩১), মো. শান্ত (১৮), মো. জাহাঙ্গীর (২৬), মো. জিহাদ (২২), মো. স্বপন (২০), মো. হোসেন (২৪), মো. হীরা (২৬), মো. ইসমাইল (২০), মো. জীবন (৩৯), মো. স্বপন (২২), মো. শাহ আলম (৪২), মো. শাহ আলম (৪২), মো. হারুন অর রশিদ (৬২), মোসাঃ ডলি আক্তার (৩০), মোসাঃ সুমাইয়া আক্তার (১৮), আমান খন্দকার ওরফে খন্দকার, মো. মেহেদী হাসান (২৫), মো. মানিক (৩৮), মো. আল আমিন (১৯), মো. হাসান (১৯), মো. আলমগীর হোসেন পুটুস (৪০), মো. শামসুল (৪৫), মো. বাবুল (৪৫), মো. সিয়াম ইসলাম (২০), আমান খন্দকার ওরফে খন্দকার এবং মো. সাগর (২১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ