ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে জিএমপির নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন

ফলো করুন

গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নতুন ‘কাউলতিয়া পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার সকালে পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

এ উপলক্ষে ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার বলেন, গাজীপুর সদর থানাধীন কাউলতিয়ায় নতুন এই পুলিশ ক্যাম্প চালুর ফলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মো. জাহিদ হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আবু তাহের মুসল্লি, সাইফুল ইসলাম টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জিএমপি সূত্র জানায়, কাউলতিয়া পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে জিএমপির নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নতুন ‘কাউলতিয়া পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার সকালে পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

এ উপলক্ষে ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার বলেন, গাজীপুর সদর থানাধীন কাউলতিয়ায় নতুন এই পুলিশ ক্যাম্প চালুর ফলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মো. জাহিদ হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আবু তাহের মুসল্লি, সাইফুল ইসলাম টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জিএমপি সূত্র জানায়, কাউলতিয়া পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ