ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

ফলো করুন

রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ করেছে সূত্রাপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) এবং সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।

সূত্রাপুর থানা পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল আসামি গ্রেফতারের লক্ষ্যে সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূঁইয়া মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় সূত্রাপুর থানার টহল পুলিশও অভিযানে সহায়তা করতে এগিয়ে আসে।

অভিযান শেষে পুলিশ সদস্যরা ‘ভূঁইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দোকানের ভেতরে দুটি কার্টন রেখে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি দোকানের কর্মচারীরা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে কার্টন দুটি তল্লাশি করা হয়। এ সময় কার্টনের ভেতর থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পরে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করা হয়। ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবার রাতে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের অন্য একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ‘ভূঁইয়া মোটরস’-এ রেখে যায়। কার্টন দুটি একটি সাদা রঙের মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে আনা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানো এবং পুলিশি হয়রানির মধ্যে ফেলতে এই সাজানো তল্লাশির পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে পরিকল্পনাটি নস্যাৎ হয়ে যায়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ করেছে সূত্রাপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) এবং সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।

সূত্রাপুর থানা পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল আসামি গ্রেফতারের লক্ষ্যে সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূঁইয়া মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় সূত্রাপুর থানার টহল পুলিশও অভিযানে সহায়তা করতে এগিয়ে আসে।

অভিযান শেষে পুলিশ সদস্যরা ‘ভূঁইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দোকানের ভেতরে দুটি কার্টন রেখে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি দোকানের কর্মচারীরা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে কার্টন দুটি তল্লাশি করা হয়। এ সময় কার্টনের ভেতর থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পরে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করা হয়। ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবার রাতে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের অন্য একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ‘ভূঁইয়া মোটরস’-এ রেখে যায়। কার্টন দুটি একটি সাদা রঙের মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে আনা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানো এবং পুলিশি হয়রানির মধ্যে ফেলতে এই সাজানো তল্লাশির পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে পরিকল্পনাটি নস্যাৎ হয়ে যায়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ