ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অলি আহমদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক অভিনন্দন বার্তায় অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির জন্য শুভকামনা জানান।

বার্তায় তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলি আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অলি আহমদ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক অভিনন্দন বার্তায় অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির জন্য শুভকামনা জানান।

বার্তায় তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ