ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যান এবং তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিএনপির অন্যান্য নেতারাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যান এবং তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিএনপির অন্যান্য নেতারাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ