ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

ছবি: সংগৃহীত
ফলো করুন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মতামতের অনুরোধের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকারের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াতে সাংবিধানিক কোনো বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয় আরও জানায়, যেহেতু ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের পূর্ণ দায়িত্ব পালন করছেন, তাই সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য তিনিই যথাযথ আইনি ও সাংবিধানিক কর্তৃপক্ষ।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ অনুষ্ঠানে কে শপথ পড়াবেন, তা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন দেখা দেয়। আইন মন্ত্রণালয়ের মতামতের মাধ্যমে সেই জটিলতার সমাধান হয়েছে।

ট্যাগ : বঙ্গভবন কায়সার কামাল রাষ্ট্রপতি শপথ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মতামতের অনুরোধের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকারের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াতে সাংবিধানিক কোনো বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয় আরও জানায়, যেহেতু ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের পূর্ণ দায়িত্ব পালন করছেন, তাই সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য তিনিই যথাযথ আইনি ও সাংবিধানিক কর্তৃপক্ষ।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ অনুষ্ঠানে কে শপথ পড়াবেন, তা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন দেখা দেয়। আইন মন্ত্রণালয়ের মতামতের মাধ্যমে সেই জটিলতার সমাধান হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ