ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত
ফলো করুন

সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের আগে গণমাধ্যমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি তার প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে প্রান্তিক মানুষ, শ্রমজীবী ও সাধারণ জনগণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। যেখানে খেটে খাওয়া মানুষ দুই বেলা খাবারের নিশ্চয়তা পাবেন এবং সুস্থ পরিবেশে বসবাসের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত হবে, এটাই তার প্রত্যাশা। তিনি বিশ্বাস করেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যারা পাশে ছিলেন, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি বিশেষভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বেই প্রত্যাশিত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক জীবনের অনেক স্মৃতি তিনি মিস করবেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তার কাছ থেকে তিনি স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের আগে গণমাধ্যমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি তার প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে প্রান্তিক মানুষ, শ্রমজীবী ও সাধারণ জনগণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। যেখানে খেটে খাওয়া মানুষ দুই বেলা খাবারের নিশ্চয়তা পাবেন এবং সুস্থ পরিবেশে বসবাসের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত হবে, এটাই তার প্রত্যাশা। তিনি বিশ্বাস করেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যারা পাশে ছিলেন, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি বিশেষভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বেই প্রত্যাশিত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক জীবনের অনেক স্মৃতি তিনি মিস করবেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তার কাছ থেকে তিনি স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ