ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার

প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার
ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান ও সমমর্যাদা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করে না। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো ধরনের বোঝা বা প্রতিবন্ধকতা হিসেবে না দেখে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) সংসদ সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান এবং সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্যকর আইনি সুরক্ষা, মানসম্মত কর্মসংস্থান এবং শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের মর্যাদা রক্ষা করা সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ তৈরি করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, বার্ডো দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২৬ লাভ করেন।

ট্যাগ : জাতীয় সংসদ ভারপ্রাপ্ত স্পিকার প্রতিবন্ধী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব: ভারপ্রাপ্ত স্পিকার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান ও সমমর্যাদা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করে না। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো ধরনের বোঝা বা প্রতিবন্ধকতা হিসেবে না দেখে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) সংসদ সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান এবং সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্যকর আইনি সুরক্ষা, মানসম্মত কর্মসংস্থান এবং শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের মর্যাদা রক্ষা করা সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ তৈরি করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, বার্ডো দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২৬ লাভ করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ