ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মিসরে হামাস-কুশনার বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজায় যুদ্ধ বন্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে মিসরে হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার। বৈঠকে যুদ্ধবিরতি বজায় রাখা, গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং হামাসের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিনি একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, মিসরের আলামেইন শহরে অনুষ্ঠিত বৈঠকে হামাস নেতারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন। এ সময় কুশনার জানান, গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন ধাপ এবং সেগুলোর অগ্রগতি কীভাবে যাচাই করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

পরিকল্পনার আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা এবং উপত্যকার প্রশাসনিক দায়িত্ব একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করা। ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের ভূমিকা না রাখা এবং সংগঠনটির অস্ত্র ও সামরিক অবকাঠামো ত্যাগের বিষয়টিও পরিকল্পনার অংশ হিসেবে আলোচিত হয়েছে।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হায়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও আলোচনায় অংশ নেন।

এ ছাড়া গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত শান্তি পর্ষদের দূত নিকোলাই ম্লাদেনভ এবং পর্ষদের সদস্য ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৈঠকে উপস্থিত ছিলেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্পের পরিকল্পনা গ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরেছে। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত তারা মেনে চললেও ইসরায়েল তা পুরোপুরি বাস্তবায়ন করেনি। বরং সামরিক অভিযান ও হামলা অব্যাহত রেখেছে।

হামাস মধ্যস্থতাকারী দেশ ও শান্তি পর্ষদের প্রতি ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য একটি সময়সূচি তৈরির কথাও বলেছে সংগঠনটি।

অন্যদিকে ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটিকে তার দেশের জন্য ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। এ অবস্থায় ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে তৈরি হওয়া মতপার্থক্য কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই কুশনারের মিসর ও ইসরায়েল সফরকে দেখা হচ্ছে।

ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে বাধা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হামাস নেতাদের সঙ্গে আলোচনার পর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বৈঠক করেন কুশনার। সেখানে গাজা পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্র-মিসর সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে। খান ইউনিস ও নুসেইরাতসহ বিভিন্ন এলাকায় নতুন করে হামলা ও হতাহতের তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সূত্র।

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় সামরিক অভিযান বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং নতুন একটি বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজার পুনর্গঠনের কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন গাজা ইসরায়েল হামাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মিসরে হামাস-কুশনার বৈঠক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

গাজায় যুদ্ধ বন্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে মিসরে হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার। বৈঠকে যুদ্ধবিরতি বজায় রাখা, গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং হামাসের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিনি একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, মিসরের আলামেইন শহরে অনুষ্ঠিত বৈঠকে হামাস নেতারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন। এ সময় কুশনার জানান, গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন ধাপ এবং সেগুলোর অগ্রগতি কীভাবে যাচাই করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

পরিকল্পনার আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা এবং উপত্যকার প্রশাসনিক দায়িত্ব একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করা। ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের ভূমিকা না রাখা এবং সংগঠনটির অস্ত্র ও সামরিক অবকাঠামো ত্যাগের বিষয়টিও পরিকল্পনার অংশ হিসেবে আলোচিত হয়েছে।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হায়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও আলোচনায় অংশ নেন।

এ ছাড়া গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত শান্তি পর্ষদের দূত নিকোলাই ম্লাদেনভ এবং পর্ষদের সদস্য ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৈঠকে উপস্থিত ছিলেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্পের পরিকল্পনা গ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরেছে। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত তারা মেনে চললেও ইসরায়েল তা পুরোপুরি বাস্তবায়ন করেনি। বরং সামরিক অভিযান ও হামলা অব্যাহত রেখেছে।

হামাস মধ্যস্থতাকারী দেশ ও শান্তি পর্ষদের প্রতি ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য একটি সময়সূচি তৈরির কথাও বলেছে সংগঠনটি।

অন্যদিকে ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটিকে তার দেশের জন্য ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। এ অবস্থায় ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে তৈরি হওয়া মতপার্থক্য কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই কুশনারের মিসর ও ইসরায়েল সফরকে দেখা হচ্ছে।

ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে বাধা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হামাস নেতাদের সঙ্গে আলোচনার পর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বৈঠক করেন কুশনার। সেখানে গাজা পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্র-মিসর সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে। খান ইউনিস ও নুসেইরাতসহ বিভিন্ন এলাকায় নতুন করে হামলা ও হতাহতের তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সূত্র।

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় সামরিক অভিযান বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং নতুন একটি বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজার পুনর্গঠনের কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ