ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার
কিয়ের স্টারমার । ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, দুই বছর আগে এই সড়ক ধরে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরা ব্রিটেনের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তবে এখন দলকে নতুন নেতৃত্বের হাতে এগিয়ে দেওয়ার সময় এসেছে বলে জানান স্টারমার। তার ভাষায়, লেবার পার্টির সংসদীয় সদস্যরা মনে করছেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে নতুন কাউকে প্রয়োজন। তিনি সেই সিদ্ধান্ত সম্মানের সঙ্গে মেনে নিয়েছেন।

স্টারমার বলেন, ছয় বছর আগে তিনি যখন লেবার পার্টির দায়িত্ব নেন, তখন দলটি রাজনৈতিক, আর্থিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এরপর দলকে পুনর্গঠন করে ১৪ বছর পর আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি।

বিদায়ী বক্তব্যে নিজের সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন স্টারমার। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমানো, শ্রমিক ও ভাড়াটিয়াদের অধিকার সম্প্রসারণ, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং দারিদ্র্য কমাতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

তিনি জানান, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিদ্বন্দ্বিতা হলে গ্রীষ্মকালীন বিরতির আগেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা দায়িত্ব নিতে পারেন।

স্টারমার তার উত্তরসূরিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, নতুন নেতৃত্ব এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবে, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক অবস্থানে রয়েছে।

বক্তব্যের শেষ দিকে স্ত্রী ভিক্টোরিয়া ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান স্টারমার। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেও জানান তিনি।

নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কিয়ের স্টারমার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : যুক্তরাজ্য রয়টার্স কিয়ের স্টারমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ঐতিহাসিক জয়, ইতিহাস গড়লেন যারা

'জিহাদি' ট্যাগ দিয়েছিলেন ট্রাম্প, সেই এল-সাঈদ এখন মিশিগানের প্রথম মুসলিম সিনেটর

ট্রাম্পের বিরুদ্ধে ভোটেই যুদ্ধবিরোধী বার্তা দেখছে ইরান

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, দুই বছর আগে এই সড়ক ধরে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরা ব্রিটেনের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তবে এখন দলকে নতুন নেতৃত্বের হাতে এগিয়ে দেওয়ার সময় এসেছে বলে জানান স্টারমার। তার ভাষায়, লেবার পার্টির সংসদীয় সদস্যরা মনে করছেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে নতুন কাউকে প্রয়োজন। তিনি সেই সিদ্ধান্ত সম্মানের সঙ্গে মেনে নিয়েছেন।

স্টারমার বলেন, ছয় বছর আগে তিনি যখন লেবার পার্টির দায়িত্ব নেন, তখন দলটি রাজনৈতিক, আর্থিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এরপর দলকে পুনর্গঠন করে ১৪ বছর পর আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি।

বিদায়ী বক্তব্যে নিজের সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন স্টারমার। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমানো, শ্রমিক ও ভাড়াটিয়াদের অধিকার সম্প্রসারণ, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং দারিদ্র্য কমাতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

তিনি জানান, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিদ্বন্দ্বিতা হলে গ্রীষ্মকালীন বিরতির আগেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা দায়িত্ব নিতে পারেন।

স্টারমার তার উত্তরসূরিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, নতুন নেতৃত্ব এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবে, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক অবস্থানে রয়েছে।

বক্তব্যের শেষ দিকে স্ত্রী ভিক্টোরিয়া ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান স্টারমার। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেও জানান তিনি।

নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কিয়ের স্টারমার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ