ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

ছবি : সংগৃহিত
ফলো করুন

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুরে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে মাদ্রাসাসংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এ সময় কাছাকাছি থাকা মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) নামে চার শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। আহত আরেক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ইমন সরদার জানান, তার ঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসার পাশের জায়গায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের উৎস, কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলমান থাকায় বিস্ফোরকটি কী ধরনের ছিল এবং সেখানে কীভাবে পৌঁছেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : মাদারীপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুরে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে মাদ্রাসাসংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এ সময় কাছাকাছি থাকা মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) নামে চার শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। আহত আরেক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ইমন সরদার জানান, তার ঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসার পাশের জায়গায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের উৎস, কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলমান থাকায় বিস্ফোরকটি কী ধরনের ছিল এবং সেখানে কীভাবে পৌঁছেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ