ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী অক্টোবর মাসে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অর্থের অভাবে যাতে কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে হবে না। আর্থিক অসচ্ছলতার কারণেও যেন কোনো নাগরিক চিকিৎসার সুযোগ হারান না, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এর আগে সকাল ১০টায় নিউরোসায়েন্সেস হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেওয়ার পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এখন এক হাজারে দাঁড়িয়েছে। এর ফলে দেশে স্নায়ুরোগে আক্রান্ত আরও বেশি রোগীকে বিশেষায়িত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের দাবি, শয্যাসংখ্যার বিবেচনায় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্সেস হাসপাতাল।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নতুন ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যোগ হওয়ায় হাসপাতালটির সক্ষমতা এক হাজার শয্যায় উন্নীত হলো।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

আগামী অক্টোবর মাসে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অর্থের অভাবে যাতে কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে হবে না। আর্থিক অসচ্ছলতার কারণেও যেন কোনো নাগরিক চিকিৎসার সুযোগ হারান না, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এর আগে সকাল ১০টায় নিউরোসায়েন্সেস হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেওয়ার পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এখন এক হাজারে দাঁড়িয়েছে। এর ফলে দেশে স্নায়ুরোগে আক্রান্ত আরও বেশি রোগীকে বিশেষায়িত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের দাবি, শয্যাসংখ্যার বিবেচনায় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্সেস হাসপাতাল।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নতুন ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যোগ হওয়ায় হাসপাতালটির সক্ষমতা এক হাজার শয্যায় উন্নীত হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ