ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে জোটের পক্ষ থেকে তার মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোটের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তাফিজুর রহমান ইরানসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলি আহমদ। এর মধ্য দিয়ে জোটটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হলো।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সরকারি ও বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর প্রার্থীদেরও এ সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

ট্যাগ : ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি নির্বাচন অলি আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে জোটের পক্ষ থেকে তার মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোটের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তাফিজুর রহমান ইরানসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলি আহমদ। এর মধ্য দিয়ে জোটটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হলো।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সরকারি ও বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর প্রার্থীদেরও এ সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ