ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ড্রোন প্রতিরক্ষায় সৌদি আরবের সঙ্গে চুক্তি চায় ইউক্রেন

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের সঙ্গে ড্রোন এবং ড্রোন হামলা প্রতিরোধে ব্যবহৃত বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে তৈরির লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ইউক্রেন। প্রস্তাবিত এই সহযোগিতায় রিয়াদেরও ইতিবাচক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেন জেলেনস্কি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আলোচনার বিষয়টি জানান।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা খাতে ইউক্রেন ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা দুই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে পারে। বিশেষ করে ড্রোন এবং ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও সৌদি নেতৃত্বের সঙ্গে মতবিনিময় হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সৌদি আরব সফরের সময় মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি করেন জেলেনস্কি। সেই সময়ই তিনি সৌদি আরবকে ড্রোন প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রস্তাব দেন।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ড্রোন হামলার মোকাবিলা করছে। এর ফলে ড্রোন শনাক্ত ও প্রতিরোধ প্রযুক্তিতে দেশটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে।

ইউক্রেনীয় বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও ড্রোন প্রতিরক্ষা নিয়ে কাজ করেছেন বলে দাবি করেছে কিয়েভ। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে ইউক্রেন।

তবে প্রস্তাবিত চুক্তির আর্থিক মূল্য, উৎপাদন কাঠামো বা বাস্তবায়নের সময়সীমা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইউক্রেন সৌদি আরব ভলোদিমির জেলেনস্কি মোহাম্মদ বিন সালমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ড্রোন প্রতিরক্ষায় সৌদি আরবের সঙ্গে চুক্তি চায় ইউক্রেন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের সঙ্গে ড্রোন এবং ড্রোন হামলা প্রতিরোধে ব্যবহৃত বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে তৈরির লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ইউক্রেন। প্রস্তাবিত এই সহযোগিতায় রিয়াদেরও ইতিবাচক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেন জেলেনস্কি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আলোচনার বিষয়টি জানান।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা খাতে ইউক্রেন ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা দুই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে পারে। বিশেষ করে ড্রোন এবং ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও সৌদি নেতৃত্বের সঙ্গে মতবিনিময় হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সৌদি আরব সফরের সময় মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি করেন জেলেনস্কি। সেই সময়ই তিনি সৌদি আরবকে ড্রোন প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রস্তাব দেন।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ড্রোন হামলার মোকাবিলা করছে। এর ফলে ড্রোন শনাক্ত ও প্রতিরোধ প্রযুক্তিতে দেশটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে।

ইউক্রেনীয় বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও ড্রোন প্রতিরক্ষা নিয়ে কাজ করেছেন বলে দাবি করেছে কিয়েভ। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে ইউক্রেন।

তবে প্রস্তাবিত চুক্তির আর্থিক মূল্য, উৎপাদন কাঠামো বা বাস্তবায়নের সময়সীমা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ