ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন সপ্তাহেই ১০০ কোটি ডলারের ক্লাবে ‘দ্য ওডিসি’

ছবি : সংগৃহিত
ফলো করুন

বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি জায়গা করে নিয়েছে বিলিয়ন ডলার আয়ের তালিকায়।

গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজারে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে এটি।

বক্স অফিস তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি নোলানের প্রথম সিনেমা, যা এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। একই সঙ্গে এটি পরিচালকের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার দৌড়েও রয়েছে।

এর আগে নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। এবার ‘দ্য ওডিসি’ও সেই তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে।

তবে সিনেমাটির বক্স অফিস যাত্রা এখনো শেষ হয়নি। বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র বাজার চীনে এখনো মুক্তি পায়নি ‘দ্য ওডিসি’। আগামী ১৪ আগস্ট দেশটির হাজার হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দা রয়েছে। চীনের বাজারে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

হোমারের মহাকাব্য থেকে অনুপ্রাণিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে গ্রিক রাজা ওডিসিয়াসকে ঘিরে। ট্রয় যুদ্ধের পর নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে দীর্ঘ ও বিপদসংকুল সমুদ্রযাত্রায় নানা প্রতিকূলতার মুখোমুখি হন তিনি। পরিবারের কাছে ফিরে যাওয়ার সংগ্রামই সিনেমাটির মূল বিষয়।

সিনেমাটিতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া এতে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো জনপ্রিয় তারকারা।

চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার তালিকায় ‘দ্য ওডিসি’ পঞ্চম সিনেমা হিসেবে যুক্ত হয়েছে। এর আগে এ বছর ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’ এই মাইলফলক অর্জন করেছে।

ট্যাগ : হলিউড ক্রিস্টোফার নোলান দ্য ওডিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তিন সপ্তাহেই ১০০ কোটি ডলারের ক্লাবে ‘দ্য ওডিসি’

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি জায়গা করে নিয়েছে বিলিয়ন ডলার আয়ের তালিকায়।

গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজারে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে এটি।

বক্স অফিস তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি নোলানের প্রথম সিনেমা, যা এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। একই সঙ্গে এটি পরিচালকের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার দৌড়েও রয়েছে।

এর আগে নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। এবার ‘দ্য ওডিসি’ও সেই তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে।

তবে সিনেমাটির বক্স অফিস যাত্রা এখনো শেষ হয়নি। বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র বাজার চীনে এখনো মুক্তি পায়নি ‘দ্য ওডিসি’। আগামী ১৪ আগস্ট দেশটির হাজার হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দা রয়েছে। চীনের বাজারে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

হোমারের মহাকাব্য থেকে অনুপ্রাণিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে গ্রিক রাজা ওডিসিয়াসকে ঘিরে। ট্রয় যুদ্ধের পর নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে দীর্ঘ ও বিপদসংকুল সমুদ্রযাত্রায় নানা প্রতিকূলতার মুখোমুখি হন তিনি। পরিবারের কাছে ফিরে যাওয়ার সংগ্রামই সিনেমাটির মূল বিষয়।

সিনেমাটিতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া এতে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো জনপ্রিয় তারকারা।

চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার তালিকায় ‘দ্য ওডিসি’ পঞ্চম সিনেমা হিসেবে যুক্ত হয়েছে। এর আগে এ বছর ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’ এই মাইলফলক অর্জন করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ