ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান ছাড়া সবার জন্য হরমুজ উন্মুক্ত: ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শুধু যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই রয়েছে। তিনি দাবি করেন, সেখানে যুক্তরাষ্ট্রের একটি কঠোর অবরোধ কার্যকর রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী।

তিনি বলেন, “আমরা ১০০ শতাংশ এই প্রণালি নিয়ন্ত্রণ করছি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন উন্মুক্ত রয়েছে।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিজুড়ে মাইন অপসারণ বা মাইন-সুইপিং কার্যক্রম সম্পন্ন করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।

সূত্র: আল আরাবিয়া

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরান ছাড়া সবার জন্য হরমুজ উন্মুক্ত: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শুধু যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই রয়েছে। তিনি দাবি করেন, সেখানে যুক্তরাষ্ট্রের একটি কঠোর অবরোধ কার্যকর রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী।

তিনি বলেন, “আমরা ১০০ শতাংশ এই প্রণালি নিয়ন্ত্রণ করছি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন উন্মুক্ত রয়েছে।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিজুড়ে মাইন অপসারণ বা মাইন-সুইপিং কার্যক্রম সম্পন্ন করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।

সূত্র: আল আরাবিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ