ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। এবার দেশটির মধ্যাঞ্চলের তাতারস্তান অঞ্চলের নিজনেকামস্ক শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ।

সোমবার ভোরে চালানো এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

নিজনেকামস্ক রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রায় আড়াই লাখ মানুষের বসবাসের এই শহরে দুটি তেল শোধনাগার ও একটি বড় পেট্রোকেমিক্যাল কারখানা রয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় শহরের তানেকো তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

গত কয়েক মাস ধরে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে আসছে ইউক্রেন। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য হচ্ছে রুশ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করা।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পর তেল শোধনাগার এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে কতগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে ইউক্রেনেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি গ্রামে রুশ হামলায় কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১৩

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। এবার দেশটির মধ্যাঞ্চলের তাতারস্তান অঞ্চলের নিজনেকামস্ক শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ।

সোমবার ভোরে চালানো এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

নিজনেকামস্ক রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রায় আড়াই লাখ মানুষের বসবাসের এই শহরে দুটি তেল শোধনাগার ও একটি বড় পেট্রোকেমিক্যাল কারখানা রয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় শহরের তানেকো তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

গত কয়েক মাস ধরে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে আসছে ইউক্রেন। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য হচ্ছে রুশ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করা।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পর তেল শোধনাগার এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে কতগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে ইউক্রেনেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি গ্রামে রুশ হামলায় কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ