ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তরা বিমানবন্দর সড়কে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার উত্তরা বিমানবন্দর সড়কে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার অর্থ উত্তরা ১ নম্বর সেক্টরে অবস্থিত ডিএল পেট্রলপাম্পের বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক তাসীন আক্তার হক।

মামলার তথ্য অনুযায়ী, সকালে পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যানচালক খোরশেদ টাকার ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। তারা ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় থেকে সাতজন তাদের গাড়ির পথ আটকে দেয়।

এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা বহনকারী দলের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। একপর্যায়ে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ডিএল পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিদিন প্রায় একই সময়ে পেট্রলপাম্পের টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হতো। ছিনতাইকারীরা আগে থেকেই এই তথ্য জেনে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরা বিমানবন্দর সড়কে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ